সর্বশেষ

Tuesday, March 31, 2020

মহামারী সম্পর্কে কোরান ও হাদিস হতে একটি দোয়া।

মহামারী সম্পর্কে কোরান ও হাদিস হতে একটি দোয়া।


এই সুন্দর পৃথিবীতে যখন মানুষ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েন। ঠিক তখনি পৃথিবীতে মহামারী প্রলক্ষিত হয়। তখনি মহান রব্বুল আলামিন তার গুনাগার বান্দার বাচার জন্য একটি দোয়া নাজিল করেন। জেনে নিন সেই দোয়াটি.............

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.


বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আ'য়ুজুবিকা মিনাল বারাছি, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি, ওয়া সায়্যিইল আসক্বাম।


বাংলা অর্থ:
হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।
[সুনান আবু দাউদ]


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ
(তিরমিজি)


উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।


অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন কোনো এলাকায় মহামারি (সংক্রামক ব্যাধি) ছড়িয়ে পড়ে তখন যদি তোমরা সেখানে থাকো, তাহলে সেখান থেকে বের হবে না। আর যদি তোমরা বাইরে থাকো তাহলে তোমরা আক্রান্ত এলাকায় যাবে না।’ (বুখারি ও মুসলিম)